চাটমোহরে পাট জাগ নিয়ে বিপাকে চাষি

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে এবার পাটের ফলন ও দাম ভালো হলেও পানি সংকটে পাট জাগ দেওয়া নিয়ে চাষিরা পড়েছেন বিপাকে। এক এলাকা থেকে অন্য এলাকায় ছুটছেন বিল-ডোবা ও পুকুর-নালার খোঁজে। পাটচাষি ফজলুর রহমান বলেন, পানির জন্য পাঁচ/ছয় কিলোমিটার দূরে গাড়িতে করে পাট জাগ দিতে নেওয়া হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুমবিল্লাহ জানান, এবার পাটের ফলন ভালো হয়েছে। তবে বৃষ্টি কম হওয়ায় উন্মুক্ত জলাশয়ে পাট জাগ দেওয়া নিয়ে চাষিরা সমস্যায় পড়েছেন। চাষিরা রিবন রেটিং পদ্ধতিতে পাট প্রক্রিয়া করতে পারেন। এতে অল্প পানিতে বেশি পাট জাগ দিতে পারবেন।