কচুয়ায় ছাত্রলীগ নেতা সজিবের ইন্তেকাল

কচুয়া উপজেলার বিতারা ইউনিয়ন ছাত্রলীগ শাখার যুগ্ম আহ্বায়ক সজিব পাটোয়ারী ওরফে রাফিম (২৬) শনিবার দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়িতে হার্টঅ্যাটাকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল রবিবার বাদ জোহর মাঝিগাছা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে তাকে মাঝিগাছা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাফিম মাঝিগাছা গ্রামের রুহুল আমিন পাটোয়ারীর কনিষ্ট পুত্র। রাফিমের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির  তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। রাফিম সম্প্রতি ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্সে গ্রেজুয়েশন ডিগ্রি অর্জন করেন।