চট্টগ্রামে নানা আয়োজনে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

সেলাই মেশিন ও অনুদান বিতরণ

 চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন ও আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করে।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মিলাদ, দোয়া, আলোচনাসভা, দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও তাদের অনুদান প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মমুিনর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক বলেন, আন্দোলন সংগ্রামে সহযোদ্ধা হিসেবে বেগম মুজিব সবসময় বঙ্গবন্ধুর পাশে ছিলেন। জাতি শ্রদ্ধাভরে তার অবদান চিরদিন স্মরণ করবে।

অনুষ্ঠানে মহানগরী এলাকার সাত জন ও বিভিন্ন উপজেলার ১০৫ জনকে সেলাই মেশিন প্রদান করা হয়।