বঙ্গমাতার জন্মদিনে ১ হাজার চিকিত্সক পেলেন বিশেষ উপহার

ইত্তেফাক রিপোর্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে সম্মুখসারির করোনাযোদ্ধা ১ হাজার চিকিত্সককে বিশেষ উপহারসামগ্রী দেওয়া হয়েছে। গতকাল ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মারুফা আক্তার পপি, সাহাবুদ্দিন ফরাজী, আনিসুর রহমান, অ্যাডভোকেট সানজিদা খানম প্রমুখ। বিতরণকৃত উপহারসামগ্রীর মধ্যে ছিল কেএন ৯৫ মাক্স, সার্জিকেল মাক্স, হ্যান্ড স্যানিটাইজার, এন্টিসেপটিক সাবান, জীবাণুনাশক স্প্রে, পন্ডস মিল্ক ক্রিম, শ্যাম্পু, লিকুইউ হ্যান্ড ওয়াস ও সচেতনতামূলক লিফলেট।