ইত্তেফাক রিপোর্ট
১৪৪৩ হিজরি সনের পবিত্র মহরম মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও আশুরার তারিখ নির্ধারণে আজ সোমবার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। গতকাল ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম-বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহরম মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৯৫৫৬৪০৭ টেলিফোন এবং ০২-৯৫৬৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মহরম মাসের ১০ তারিখে আশুরা পালিত হয়ে থাকে। শিয়া সম্প্রদায় বিশেষভাবে আশুরা পালন করে থাকে। কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে আশুরা পালিত হয়। তবে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা অসংখ্য তাত্পর্যময় ঘটনার উজ্জ্বল সাক্ষী হয়ে আছে।