শেখ ফজিলাতুন নেছার জন্মদিনে সোনারগাঁওয়ে খাদ্য বিতরণ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।

গতকাল মুক্তিযোদ্ধা মঞ্চ সোনারগাঁও থানা ও পৌরসভা কমিটির  উদ্ধবগঞ্জ হাজী শহিদুল্লাহ মার্কেটের সামনে পাঁচ শতাধিক মানুষের মধ্যে রান্না করা খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য ও কৃষিবিদ দীপক কুমার বণিক দীপ।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক মো. ছগির আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য হাজী নুরে আলম খান,  সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাসেদ, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, শ্রমিক লীগ নেতা মাহবুবুর রহমান মিলনসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।