রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে রাজশাহী হাইটেক পার্কসংলগ্ন আইবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল গিয়ে পদ্মা নদীতে উদ্ধার অভিযান শুরু করেছেন। কিন্তু বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিখোঁজ কলেজছাত্র মো. জনি (২৫) নগরীর রায়পাড়া এলাকার ভাড়াটিয়া ইয়াসিন আলীর ছেলে। ইয়াসিন আলী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। পরিবার নিয়ে ভাড়া থাকেন রায়পাড়া এলাকায়। জনি রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, জনি তার এক বন্ধুর সঙ্গে পদ্মাপাড়ে ঘুরতে এসেছিলেন। তারপর আইবাঁধে মোটরসাইকেল রেখে তারা নদীতে গোসলে নামেন।