অনলাইন শিক্ষায় এনআইএসটি

করোনাকালে বাংলাদেশে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে সার্বিক শিক্ষা ব্যবস্থা। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সমূহ দীর্ঘদিন বন্ধ। এইচএসসি পরীক্ষা নেওয়াও সম্ভব হয়নি। চলতি শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনিশ্চিত। এ অবস্থা থেকে পরিত্রাণের বিকল্প উপায় খুজঁছে সবাই। অনলাইন কার্যক্রমের ব্যবহার আগের তুলনায় অনেক বেড়ে গেছে। মানুষ এ ভয়াবহ পরিস্থিতিকে কাটিয়ে উঠতে প্রণান্তকর চেষ্টা করছে। করোনাকালে অনলাইন শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তার ওপর জোড় দিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ডা দীপু মনি, এমপি বলেছেন, সরকার সারা দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ‘ব্লেন্ডেড লার্নিং’ শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের কথা বিবেচনা করছে। এহেন পরিস্থিতিতে,  সব বাধাবিপত্তি এবং প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক শিক্ষা কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দুর্বার গতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে এগিয়ে চলেছে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল পরিবার কর্তৃক পরিচালিত ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এনআইএসটি)।

সকল প্রকার শিক্ষা কার্যক্রমকে সুষ্ঠভাবে পরিচালনা করতে এনআইএসটি কে যে বিষয়টি সবচেয়ে বেশি সফলতা দিয়েছে তা হল সম্পূর্ণ অটোমেশন এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ডিজিটাইজেশনের লক্ষ্যে যে শক্তিশালী টুলসগুলি ব্যবহার করছে বিশেষ করে নিজস্ব লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (LMS), ব্লেন্ডেড লার্নিং সিস্টেম (BLC) এবং ‘গো এডু’ (Goedu) প্ল্যাটফর্ম। এই সকল সুবিধা একসাথে Integrate করে Smart Edu নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। যার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমও পরিচালনা ও মনিটরিং করা সম্ভব হচ্ছে।  LMS ডিজিটাল টিচিং এবং লার্নিং এর হাব হিসেবে কাজ করছে।

অনলাইন শিক্ষার একমাত্র উপকরণই কম্পিউটার আর সেই সাথে তার চালিকা শক্তি ইন্টারনেট সংযোগ এবং Smart Edu প্ল্যাটফর্ম। এ দুই’ এর সুবন্দোবস্ত থাকলে দূরত্ব কোন বাধা নয়। যেকোন স্থানে বসেই লেখাপড়া চালিয়ে নেয়া সম্ভব। আরো বিস্তারিত জানতে এই ০১৭১৩৪৯৩১৯৬ নম্বরে যোগাযোগ করতে পারেন।

Smart Edu প্ল্যাটফর্ম শক্তিশালী কিন্তু সহজ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। কোর্স তৈরি, সেগুলো ঠিকমত সাজিয়ে পরিবেশন, ই-লার্নিং এর সুবিধা সহ যোগাযোগ ও অন্যান্য সকল প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম পরিচালনা করার ওয়ান স্টপ সমাধান। অবিশ্বাস্যভাবে শক্তিশালী Plugins এবং Integration একটি বাস্তব উদাহরণ হলো এই প্ল্যাটফর্ম। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ব্যবহার ও পরিচালনা করা খুব সহজ। প্ল্যাটফর্মটিতে একটি ‘ড্র্যাগ এন্ড ড্রপ’ কোর্স বিল্ডার রয়েছে যা শিক্ষকদের সহজেই কোর্স তৈরি এবং সেগুলো ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে প্রকাশ করতে সহায়তা করে। কোর্স উপকরণ, ক্লাসের রেকর্ডিং, যেকোন একাডেমিক ভিডিও, অডিও, পাওয়ারপয়েন্ট, গুগল ড্রাইভ এ সংরক্ষিত রিসোর্স, ডেস্কটপ থেকেও যেকোন ফাইল এমনকি এখানে সংযুক্ত করবার সুবিধা রয়েছে (লিংক বা আপলোড)। প্ল্যাটফর্মটিতে প্রয়োজনীয় Plugins এবং Integration সহ ২৫টিরও বেশী ইনবিল্ট ফিচার রয়েছে যা শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের নানানভাবে পড়াশোনার কাজে সংযুক্ত রাখবার জন্য ব্যবহার করা সম্ভব।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হ’ল ইউটিউব, গুগল ড্রাইভ এর  মতো একাধিক উত্স থেকে ভিডিও সহ ক্লাসগুলি সহজেই দৃষ্টি আকর্ষণীয় এবং ইন্টার্যাক্টিভ করা যায়। শিক্ষার্থীদের জন্য কোর্স তৈরি করতে, শিক্ষকরা বিভিন্ন ধরণের মাল্টিমিডিয়া ফাইল, চিত্র, পিডিএফ, ডক্স, এক্সেল শীট এবং অন্যান্য কনটেন্ট সহজেই আপলোড করতে পারেন। শিক্ষার্থীরা স্বাচ্ছন্দে ‘সমস্যা আলোচনার ফোরাম’ বিভাগগুলির সাথে অনায়াসে যোগাযোগ করতে পারে, যেখানে তারা শিক্ষকদের কাছে মন্তব্য করতে এবং প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, শিক্ষার্থীরা তাদেও কোর্সগুলিতে পর্যালোচনা, রেট ও প্রতিক্রিয়াও জানাতে পারে। শিক্ষকরা এই প্ল্যাটফর্মের মধ্যে থেকেই শিক্ষার্থীদের পর্যায়ক্রমিক প্রতিক্রিয়া এবং সমীক্ষাও নিতে পারে।

মহামারীর এই সময়ে এনআইএসটি প্রকৃতপক্ষে দেশে শিক্ষাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। স্মার্টএডু প্ল্যাটফর্ম, ইন্টারনেট এবং  কম্পিউটার/ ল্যাপটপ করোনা অতিমারিকালেও এনআইএসটির শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্থ করতে পারেনি। তাই  হতে পারে অনলাইন শিক্ষায় অনগ্রসরমান শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় আদর্শ।