টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে অস্ট্রেলিয়া

বাংলাদেশের দেওয়া ১২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চাপে পড়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। স্পিনার নাসুম আহমেদের জোড়া আঘাত ও মেহেদী হাসানের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিছুটা ব্যাকফুটে রয়েছে তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১০.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৩ রান।

এদিন, টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। পাশাপাশি একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। শামিম হোসেন ও পেসার শরিফুলের পরিবর্তে দলে ফেরেন মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সোমবার (৯ আগস্ট) মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে নির্ধারিত ২০ ওভারে উইকেটের ৮ বিনিময়ে ১২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জয়ের জন্য অজিদের প্রয়োজন ১২৩ রান।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন ড্যান ক্রিস্টিয়ান ও নাথান এলিস। এছাড়া অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার ও অ্যাডাম জাম্পা নেন একটি করে উইকেট।

ইত্তেফাক/টিএ