ইঞ্জিনিয়ার পলাশ মজুমদার, শিক্ষক
চাঁদপুর জনতা হাইস্কুল এন্ড কলেজ, কুমিল্লা
প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা রইলো। কোভিড ১৯ প্রেক্ষিতে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিষয় কোড: ২৭৫ এর তত্ত্বীয় পাঠের সৃজনশীল অংশের পাঠ নিয়ে আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের পর্বে প্রথম অধ্যায়ের পাঠ্যপুস্তকে উল্লিখিত শিখনফল ‘প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব মূল্যায়ন’ অংশে পাঠ:তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সামপ্রতিক প্রবণতা (Contemporary trends of ICT) এর অন্তর্ভূক্ত পাঠ শিরোনাম: রোবোটিক্স (Robotics) নিয়ে আলোচনা করবো।
উদ্দীপক:আমাদের দেশের সুনামধন্য একটি ঔষধ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিভিন্ন শাখা ব্যবস্থাপকদের জন্য ভিডিও কনফারেন্সিং এবং ঔষধ উত্পাদনে অটো ব্যবস্থাপনা পদ্ধতি চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এজন্য প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি ও প্রযুক্তিগত বিষয়ে বিস্তারিত জানতে তিনি তার প্রতিষ্ঠানের তথ্য ও যোগাযোগ শাখা প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শাখার প্রধান জনাব জামিল হোসেন ভিডিও কনফারেন্সিং ও ঔষধ উত্পাদনের সাথে সংশ্লিষ্ট যন্ত্র ব্যবস্থাপনায় অটোমেশন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন।
গ. উদ্দীপকে বর্ণিত ভিডিও কনফারেন্সিং ব্যবস্থাপনা বাংলাদেশের চিকিত্সা সেবাই কীভাবে ভূমিকা পালন করতে পারে?
ঘ. আধুনিক ঔষধ উত্পাদন ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট অটোমেশন কাজে রোবটের ব্যবহার বিশ্লেষণ করো।
(গ) নং প্রশ্নের উত্তর
উদ্দীপকে বর্ণিত ভিডিও কনফারেন্সিং ব্যবস্থা বাংলাদেশের চিকিত্সা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নিম্নে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থাপনা বাংলাদেশের চিকিত্সা সেবার ভূমিকা নিম্নরূপ:
ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার সাহায্যে রোগীরা দূরে অবস্থানরত বিশেষজ্ঞ ডাক্তারদের নিকট হতে স্বাস্থ্য সেবা নিতে পারে।
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের রোগীরা ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তারদের নিকট হতে চিকিত্সা সেবা নিতে পারে।
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একটি হাসপাতালের ব্যবস্থাপক সকল ডাক্তার ও নার্সগণ চিকিত্সা বিষয়ে আলোচনা ও নির্দেশনা প্রদান করতে পারেন।
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশ-বিদেশের অভিজ্ঞ ডাক্তারের চিকিত্সা ও পরামর্শ পাওয়া যায়।
দেশের বিভিন্ন জরুরি সময়ে ডাক্তারগণ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মত বিনিয়ম করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।
বর্তমানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ডাক্তার ও নার্সগণের নানা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কোভিড-১৯ সংক্রান্ত নানা নির্দেশনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রদান করা হচ্ছে।
তথ্যপ্রযুক্তি উন্নয়নের ফলে অনেক জটিল অপারেশন কার্যক্রম এখন ভিডিও টেলি-কনফারেন্সিং এর মাধ্যমে করা সম্ভব।
চিকিত্সা বিষয়ক শিক্ষা কার্যক্রম এখন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ঘরে বসেই করা যায়।
স্বাস্থ্য বিভাগ চিকিত্সা সংক্রান্ত নানা বিষয়ের তথ্য ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রদান করে থাকেন।
উপরোক্ত বিষয়গুলো ছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়ন হয়ে থাকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে।
ঘ-এর উত্তর আগামীকাল