দশম শ্রেণির পড়াশোনা:রসায়ন

মো. সাইদুর রহমান সিজান   

শিক্ষার্থী, দশম শ্রেণি

নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, গাইবান্ধা

 

 

 

 

সুপ্রিয় বন্ধুরা, তোমরাও পাঠিয়ে দাও লেখা ই-মেইলে: anushilon.ittefaq10@gmail.com

১. প্রশ্ন:রসায়নে বিশ্লেষণ পদ্ধতি কতটি?

উত্তর:রসায়নে বিশ্লেষণ পদ্ধতি ২ টি- যথা:গুণগত বিশ্লেষণ ও পরিমাণগত বিশ্লেষণ।

২. প্রশ্ন:গুণগত বিশ্লেষণ পদ্ধতিতে কি শনাক্ত করা হয়?

উত্তর:গুণগত  বিশ্লেষণ পদ্ধতিতে পদার্থ ও পদার্থের বিভিন্ন উপাদান বিশ্লেষণ করা হয়।

৩. প্রশ্ন:পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতিতে কী নির্ণয় করা হয়?

উত্তর:পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতিতে পদার্থের পরিমাণ নির্ণয় করা হয়।

৪. প্রশ্ন:রাসায়নিক গণনা কাকে বলে?

উত্তর: পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতিতে বিভিন্ন ধরনের হিসাব-নিকাশ করা হয়। এসব হিসাব-নিকাশকে একত্রে রাসায়নিক গণনা বলে।

৫. প্রশ্ন:রাসায়নিক গণনার একক  কী?

উত্তর: রাসায়নিক গণনার একক হলো মোল।

৬. প্রশ্ন: এক মোল = কত?

উত্তর:এক মোল = ৬.০২৩  ১০২৩ টি।

৭. প্রশ্ন:গ্যাসের মোলার আয়তন কাকে বলে?

উত্তর: ১ মোল গ্যাস যে আয়তন দখল করে তাকে গ্যাসের মোলার আয়তন বলে।