বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ভিএফএস

ইত্তেফাক রিপোর্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮১টির বা ৪৮ দশমিক ৪০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল ভিএফএস থ্রেড ডাইংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের দিন বৃহস্পতিবার লেনদেন শেষে ভিএফএস থ্রেড ডাইংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৯ দশমিক ৭০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ৭০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি ল্যাবরেটরিজের ৯ দশমিক ৯৮ শতাংশ, মুন্নু সিরামিকের ৯ দশমিক ৯৩ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৯ দশমিক ৯১ শতাংশ, মিরাকলের ৯ দশমিক ৮৬ শতাংশ, নুরানী ডাইংয়ের ৯ দশমিক ৮০ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৯ দশমিক ৭৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯ দশমিক ৭০ শতাংশ, ন্যাশনাল পলিমারের ৯ দশমিক ৭০ শতাংশ এবং তশরিফার শেয়ার দর ৯ দশমিক ৬২ শতাংশ বেড়েছে।