ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে আলোর ফেরিওয়ালা। শেরপুর জেলার পল্লীবিদ্যুৎ সমিতির উদ্যোগে কয়েকটি দলে বিভক্ত হয়ে মাত্র ৫ মিনিটেই দেওয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ।
বৃহস্প্রতিবার সকাল থেকে ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন স্থানে কাজ করেন আলোর ফেরিওয়ালা। এদিন গান্দিগাঁও, টাঙ্গাইল্যা পাড়া, নওকুচি জামতলি, বানাইপাড়াসহ বিভিন্ন স্থানে শতাধিক পরিবারের মাঝে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
আলোর ফেরিওয়ালা হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তারা হলেন- শেরপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম জিএস রেজাউল করিম, মেম্বার সার্ভিস কো-অর্ডিনেটর খন্দকার, মো. রেজাউল হাসান, লাইন মেন মো. ফুয়াদ খান, ওয়্যারিং পরিদর্শক মো. আবুল কালাম আজাদ প্রমুখ।
আরো পড়ুন: সব ধরনের কোচিং বাণিজ্য নিষিদ্ধ
জানা গেছে, ২০১৯ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে কাজ করছে ভ্রাম্যমাণ আলোর ফেরিওয়ালা। প্রতিনিয়ত তারা শেরপুর জেলার ৫টি উপজেলাতেই কাজ করে যাচ্ছেন। এই আলোর ফেরিওয়ালার মাধ্যমে ভূক্তভোগীদের কাছ থেকে অভিযোগ গ্রহণ ও ৫ মিনিটের মধ্যেই বিদ্যুৎ সংযোগ সেবা দিচ্ছে ভ্রাম্যমাণ আলোর ফেরিওয়ালা। গ্রাহকদের ভোগান্তি লাঘবে ১৭৫০ টাকায় সরাসরি বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হচ্ছে ঘরে ঘরে।
শেরপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম জিএস রেজাউল করিম, ‘আমরা এখনে কয়েকটি দলে ভাগ হয়েছি। এই সমিতির আবেদন হিসেবে স্বল্প অর্থে নিয়ে আমরা কাজটি করছি। ঝিনাইগাতী ও নকলা অল্প কিছু দিনের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের কাজ শেষে হবে। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুইটি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন হিসেবে ঘোষণা করবেন।’
ইত্তেফাক/বিএএফ