বানারীপাড়ায় কাঁচা সড়ক বেহাল

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

সংস্কার না হওয়ায় বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সৌরভ সরদারের বাড়ি থেকে চাখার পর্যন্ত কাঁচা সড়কটি বেহাল। স্থানীয় মো. মানিক মিয়া জানান, বহু বছর ধরে এ সড়কটি সংস্কার হয় না। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সড়ক দিয়ে চলাচলকারীরা। একই অভিযোগ করেন স্থানীয় শিক্ষক মো. আ. ছালাম, ব্যবসায়ী মো. রুস্তম আলী। এ ব্যাপারে সলিয়াবাকপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান মাস্টার বলেন, বহু বছর ধরে সরদার বাড়ি হয়ে চাখার পর্যন্ত এই কাঁচা সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। অচিরেই সড়কটি পাকা করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।