তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
আবহাওয়া অনুকূলে থাকায় আমন চাষে ব্যস্ত সময় পার করছেন তাড়াশের কৃষকরা। তালম ইউনিয়নের গুল্টায়, দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুলে, বড় মাঝদক্ষিনায় ও বারুহাস ইউনিয়নের বদিনাথপুরে গিয়ে সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ জমিতে আমনের চারা রোপণ করছেন কৃষি শ্রমিকরা। গুড়পিপুল গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, আমন চাষের জন্য তেমন সেচের প্রয়োজন হচ্ছে না। বৃষ্টির পানিতেই চাষাবাদ সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আবহাওয়া অনূকূলে থাকলে ভালো ফলন পাওয়া যাবে। উপজেলা কৃষি কর্মকর্তা লুত্ফুননাহার লুনা বলেন, এ বছর ১১ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।