সিংড়ায় পাট জাগ দিতে ব্যস্ত কৃষক

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সিংড়ায় পাট কেটে জাগ দেওয়া এবং শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। একই সঙ্গে পাটের ভালো দাম পাওয়ায় খুশি তারা। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পাট জাগ দেওয়ার কাজ শুরু হয়েছে। পুরুষের পাশাপাশি এই কাজে সহযোগিতা করছে নারীরাও। পাট শুকানোর পর স্থানীয় হাটে বিক্রি করছেন কৃষকরা। বন্দর হাটের পাট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, এবার কৃষকদের কাছ থেকে প্রতি মণ পাট ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকায় কিনছি। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, উপজেলায় এবার ২ হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এ বছর বাজারে পাটের দামও ভালো। আশা করি আগামীতে পাট চাষ বাড়বে।