দাকোপে ভাঙছে বেড়িবাঁধ

দাকোপ (খুলনা) সংবাদদাতা

দাকোপে ভদ্রা নদীর ভাঙনে সম্পূর্ণ বিলীনের উপক্রম হয়েছে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধ। স্থানীয় ইউপি সদস্য লাভলু গাজী জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে কামার আবাদ খেয়াঘাটের দক্ষিণ পাশে প্রায় ১৫০ ফুট পাউবোর বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। ইতোমধ্যে ভেঙে গেছে বাঁধের চার ভাগের তিন ভাগ। পানখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের বলেন, ওয়াপদার পুরো সড়ক নদীতে ভেঙে গেছে। এলাকার লোকজন মেরামতের কাজ করছেন। এ ব্যাপারে পাউবোর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, স্থানীয়রা রিংবাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা করছে। পরবর্তীতে বিকল্প বেড়িবাঁধের ব্যবস্থা নেওয়া হবে।