তানোর (রাজশাহী) সংবাদদাতা
তানোর উপজেলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় জালাল উদ্দীন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১১টার দিকে পৌর এলাকার গোল্লাপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তানোর থানা থেকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, সোমবার দুপুরে আসামি আলালকে থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।