স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর বিভাগে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৩১ জনের নমুনা পরীক্ষা করে ৩৯১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এক দিনে এ যাবত্কালের সর্বোচ্চ আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে বিভাগের রংপুরে পাঁচ জন, ঠাকুরগাঁয় চার জন, দিনাজপুরে তিন জন, নীলফামারীতে তিন জন, গাইবান্ধায় দুই জন, পঞ্চগড়ে এক জন এবং কুড়িগ্রাম জেলায় এক জনের মৃত্যু হয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ মোতাহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।