চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
চৌদ্দগ্রামে রিয়াজ হোসেন রিয়াদ নামের এক যুবকের ঘর থেকে ৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা শালুকিয়া গ্রামে রিয়াজ হোসেন রিয়াদের একচালা ঘর থেকে প্যাকেট ভর্তি ৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন জানান, ৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদক নির্মূলে পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে।