ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
ফরিদগঞ্জে হাবিব মৃর্ধা নামের এক যুবকের গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে উপজেলার ১১ নম্বর চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের গুপ্তের বিল থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত হাবিব মৃর্ধা ১৪ নম্বর ফরিদগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের পূর্ব হর্নী দুর্গাপুরের মৃত মনির মৃর্ধার ছেলে। নিহতের বোন রোকেয়া বেগম জানান, হাবিব গত শনিবার দুপুরে চাঁদপুরে তার বাসা থেকে মোবাইলে ফোন পেয়ে বের হয়ে আর ফেরেনি। রবিবার বিকালে বিল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, যুবকের লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লোকজন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত হাবিবের বিরুদ্ধে থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।