করোনাভাইরাস সংক্রমণ রোধে দেওয়া হচ্ছে টিকা। টিকার প্রতি লোকজনদের আগ্রহ বাড়লেও তাদের নেই সচেতনতা। লোকজন টিকা কেন্দ্রে গিয়ে একজনের প্রতি আরেকজন হুমড়ি খেয়ে পড়ছে; এরকম অবস্থা করোনা সংক্রমণে সহায়ক। টিকা কেন্দ্রে দেখা যাচ্ছে সামাজিক দূরত্ব মানা ও মাস্ক পরায় উদাসীনতা। টিকা কেন্দ্রে যাতে গাদাগাদি করে লোকজনদের বসতে না হয় সেদিকে নজর দেওয়া উচিত। বাড়ানো দরকার স্বাস্থ্যকর্মী। বাংলাদেশে প্রচুর টিকা এসেছে, সবাইকে টিকা দেওয়া হবে। তাই টিকা কেন্দ্র গিয়ে লোকজনদের ধৈর্য ধারণ করতে হবে। টিকা কেন্দ্রে যাতে লোকজন ভিড় করতে না পারে, সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর দিতে হবে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি টিকা কেন্দ্রে সামাজিক দূরত্ব ও মাস্ক পরা নিশ্চিত করতে।
সোহেল ইসলাম জাফর, শিক্ষার্থী, ঢাকা কলেজ