কৃষকের মাঠে ফসল ফলানোর জন্য যেখানে মুখে হাসি লেগে থাকত, সেই হাসি যেন মিইয়ে পড়েছে দুশ্চিন্তায়। করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত গোটা বিশ্ব। সোনালি ফসল উত্পাদনকারী মানুষদেরও ওপরও প্রভাব পড়েছে। আমন ধান রোপণে বিপাকে কৃষকেরা। ধান রোপণকারী শ্রমিকের অভাব দেখা দিয়েছে, ফলে যথাসময়ে আমন ধান রোপণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শ্রমিকের পর্যাপ্ত জোগান না থাকায় শ্রমিক মজুর একত্রিত হয়ে জুড়ে দিয়েছে সাধারণ সময়ের চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক, তাদের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে হালচাষেরও খরচ। উপযুক্ত সময়ে ধান রোপণের অনিশ্চয়তা দূর করতে কৃষককে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ, যা তাদের ধান রোপণের খরচ বাড়িয়েছে। ফলে অতিরিক্ত অর্থের জোগান দিতে গিয়ে বিপাকে পড়েছে কৃষকেরা। পরিশেষে, এই সময়ে প্রশাসনকে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করছি।
মোছা. শারমিন আক্তার
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়