শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের পক্ষ থেকে গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় খাদ্যসামগ্রী এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার কোটালীপাড়ার তৃণমূল পর্যায়ে ঘুরে ঘুরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট পৌঁছে দেওয়া হয়। করোনা ভাইরাস পরিস্থিতিতে এ ধরনের সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন লকডাউনে কর্মহীন ব্যক্তিরা।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী ঘিরে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় ৮ হাজার পরিবারে খাদ্যসামগ্রী এবং ২ হাজার শিক্ষার্থীর জন্য স্কুলব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেয় শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। ক্লাবের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের নির্দেশনায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। খাদ্যসামগ্রীর প্যাকেটে ছিল ১০ কেজি চাল, দুই কেজি আলু, দুই লিটার সয়াবিন তেল এবং এক কেজি করে ডাল ও লবণ। দৃষ্টিনন্দন স্কুলব্যাগের সঙ্গে ছিল ছয়টি খাতা, একটি করে পেন্সিল বক্স, কলম, পেন্সিল, শার্পনার, ইরেজার ও স্কেল। প্রথম দিন গত রবিবার টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়ার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের কাছে এসব সহায়তা হস্তান্তর করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি