ঢাকা-মাওয়া রোডে মাটিবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) সাংবাদদাতা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আবদুল্লাহপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে সোমবার সকাল ১০টায় ইটভাটার মাটিবাহী ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম (২৫) নামে এক যুবক মারা গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, রফিকুল আবদুল্লাহপুর বাজারের একজন ডিম ব্যবসায়ী। বাজার থেকে রাস্তা পার হওয়ার সময় ঘাতক ট্রাকটি তাকে চাপা দিলে গুরুতর আহত হয়।

এলাকাবাসী রফিকুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে  ভর্তি করে। মেডিক্যালের পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা বাচ্চু মিয়া জানায়, চিকিত্সারত অবস্থায় দুপুরে রফিকুল ইসলাম মারা যায়। সে থানার কদমপুর এলাকার কুদরত আলীর ছেলে। এ ব্যাপার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে।