গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ৭ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ৮ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ১২ জন, নেত্রকোনায় ২ জন ও টাঙ্গাইলের একজন রয়েছে।
করোনা আক্রান্তে মৃতরা হলো- ময়মনসিংহ সদরের ফেরদৌস আলম (৩৫), জরিনা (৩৫), আব্দুল কুদ্দুস (৮০), ঈশ্বরগঞ্জ উপজেলার জুলেখা (৮০), মুক্তাগাছা উপজেলার শাহ আলম (৪৫), নেত্রকোনা সদরের রইসুদ্দিন (৬৫) এবং টাঙ্গাইল সদরের খুকী বেগম (৭০)।
এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলো- ময়মনসিংহ সদরের রোজিনা খাতুন (৬৫), মিতু (১৫), গফরগাঁও উপজেলার বেগম (৩৫), সেলিনা (৬০), সুফিয়া খাতুন (৫০), লুতফা (৫০), হালুয়াঘাট উপজেলার রঞ্জনা রানী (৪০) এবং নেত্রকোনা কেন্দুয়া উপজেলার নার্গিস (৫০)।
এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩১ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪১১ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৪৬ জন।
সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫ টি নমুনা পরীক্ষায় আরও ১৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭.৮১ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৭ হাজার ৮৫০জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৫০ জন।
ইত্তেফাক/কেকে