টিকটিকি

সরকার জসীম

 

লেজ কাটা টিকটিকি

ঘড়ি বলে ঠিকঠিকি

ঝুলে থাকে দেয়ালে

নিজ মন খেয়ালে।

পায়ে লাগা আঠা তার

চুপচাপ হাঁটা তার।

লেজ যদি কাটা পড়ে

তবু লেজ নড়েচড়ে

লেজ ছাড়া টিকটিকি

ঘুরে ফিরে ঠিকঠিকি।

 

টিকটিকি নিলে পিছু

বুঝবে না কোনো কিছু

টিকটিকি দু’প্রকার

কোনোটাতে উপকার।