দশম শ্রেণির পড়াশোনা:রসায়ন

মো. সাইদুর রহমান সিজান   

শিক্ষার্থী, দশম শ্রেণি

নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, গাইবান্ধা

গতকালের পর

৮. প্রশ্ন:গ্যাসের প্রমাণ অবস্থা কাকে বলে?

উত্তর: 00 সেন্টিগ্রেড তাপমাত্রা ও ১ বায়ুমণ্ডল চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ তাপমাত্রা ও চাপ বা সংক্ষেপে আদর্শ অবস্থা বা প্রমাণ অবস্থা বলে।

৯.প্রশ্ন:প্রমাণ অবস্থায় সকল গ্যাসের আয়তন কত?

উত্তর:প্রমাণ অবস্থায় সকল গ্যাসের আয়তন ২২.৪ লিটার।

১০. প্রশ্ন: মোল ও আণবিক ভরের মধ্যে সম্পর্ক কী?

উত্তর:কোনো পদার্থের আণবিক সংকেত হতে প্রাপ্ত আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ঐ পদার্থের ১ মোল বলে।

১১. প্রশ্ন:মোলার দ্রবণ কাকে বলে?

উত্তর:নির্দিষ্ট তাপমাত্রায় ১ লিটার দ্রাবকের মধ্যে কোনো পদার্থের

১ মোল দ্রবণ দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে।

১২. প্রশ্ন:মোলারিটি কাকে বলে?

উত্তর: নির্দিষ্ট  তাপমাত্রায় ১ লিটার দ্রবণের মধ্যে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে মোলারিটি বলে।

১৩. প্রশ্ন:জলীয় দ্রবণ কাকে বলে?

উত্তর: যে দ্রবণে পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় তাকে জলীয় দ্রবণ বলে।

১৪. প্রশ্ন:যোজনী কাকে বলে?

উত্তর:কোনো মৌলের অন্য মৌলের সাথে সংযুক্ত হওয়ার সামর্থকে ঐ মৌলের যোজনী বলে।

তোমরাও পাঠিয়ে দাও লেখা মেইলে: anushilon.ittefaq10@gmail.com