এনটিভিতে আজ রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’। ইব্রাহিম চৌধুরী আকিবের চিত্রনাট্য রচনায় নাটকটির গল্প ভাবনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, কচি খন্দকার, ফারিয়া শেহরিন, মনিরা আক্তার মিঠু, আল মামুন, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, ইরফান সাজ্জাদ, সালহা খানম নাদিয়া, রুকাইয়া জাহান চমক, সাজ্জাদ হাসান রাজ, মাশরুর ইনান, রকি খান, মিলি বাশার, হারুন রশীদ প্রমুখ।
হাউজ নং ৯৬ ধারাবাহিক নাটকটি একটি চারতলা বাড়ির ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মজার মজার খুনসুটি ও সুখ-দুুঃখের গল্প নিয়ে নির্মিত হয়েছে।