খুলনায় করোনায় আরো ২৫ জনের মৃত্যু

খুলনা অফিস

খুলনা বিভাগে মহামারি করোনায় আক্রান্ত হয়ে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭৫৭ জনের। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সোমবার খুলনা বিভাগে ২৪ জনের মৃত্যু এবং ৯১১ জনের করোনা শনাক্ত হয়েছিল।  স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ আট জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা ও ঝিনাইদহে পাঁচ জন করে, যশোর, নড়াইল ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং মেহেরপুরে একজন মারা গেছে।