কলেজের আইসিটি ভবনের নির্মাণকাজ উদ্বোধন
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুরে শামসুল হুদা খান কলেজের চতুর্থ তলা আইসিটি ভবনের নির্মাণকাজ সোমবার বিকালে উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীল।
প্রধানমন্ত্রীর উপহার পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা লোহাগাড়ার পাঁচ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকালে এসব পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু।
দুস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা গোদাগাড়ীতে করোনায় কর্মহীন ও দুস্থ অসহায় ৪৫ পরিবারের মধ্যে মঙ্গলবার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে সোনালী ব্যাংক লিমিটেডের সহযোগিতায় এ অর্থ তুলে দেওয়া হয়। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলমের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ছাতকে গৃহহীন ও ভূমিহীনদের জন্য দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। সোমবার বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়ায় নির্মিত এ ঘর পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি ৭৪টি ঘরের উপকারভোগীর সঙ্গে কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় করোনায় আট জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৭১ জন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো মোট ১৩৭ জনে। এসব তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ জানান, করোনায় মৃত্যু ও আক্রান্তের পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে।
জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা
মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে মঙ্গলবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরী।
স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে। আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবদুর রহমানের পক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আ. সালাম ও আবাসিক চিকিত্সক ডা. কবির সরদারের হাতে এসব তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।
সিংড়ায় রোপা আউশ কাটা শুরু
সিংড়া (নাটোর) সংবাদদাতা সিংড়ায় রোপা আউশ ধান কাটা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ধান কাটা উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজা। কলম মির্জাপুর গ্রামের কৃষক রিপন মণ্ডলের ব্রি-৮২ জাতের ধান কেটে এর উদ্বোধন করা হয়। উপসহকারী কৃষি অফিসার জুলফিকার আলী বলেন, ইরি ও আমনের মাঝামাঝি ফসল হিসেবে আউশ ধান ভালো। অল্প সময়ে কৃষকেরা লাভবান বেশি হন। পতিত জমিতে আউশ আবাদে কৃষকদের অনুরোধ জানান তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজা বলেন, ‘১০০ দিনে কৃষকেরা এ ধান ঘরে তুলতে পারছেন। গত বারের চেয়ে এবার কৃষকদের আগ্রহ বেশি। বিঘাপ্রতি ২০ মণ ধান পাবেন বলে আশা করা হচ্ছে।