ইত্তেফাক রিপোর্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৩টির বা ৫৯ দশমিক ৪৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল ঢাকা ডাইংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের দিন সোমবার লেনদেন শেষে ঢাকা ডাইংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬ দশমিক ৭০ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪ দশমিক ৪০ টাকা। অর্থাত্, গতকাল কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৩০ টাকা বা ৮ দশমিক ৬১ শতাংশ কমেছে।
ডিএসইতে টপটেন লুজারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েলের ৬ দশমিক ৮৪ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৬ দশমিক ৪৬ শতাংশ, এএফসি এগ্রোর ৬ দশমিক ০২ শতাংশ, বিকন ফার্মার ৫ দশমিক ৮০ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৫ দশমিক ৭০ শতাংশ, সোনালী পেপারের ৫ দশমিক ৫৬ শতাংশ, সালভো কেমিক্যালের ৫ দশমিক ৪৯ শতাংশ, ফাইন ফুডসের ৫ দশমিক ৪৮ শতাংশ এবং নুরানি ডাইংয়ের শেয়ারদর ৫ দশমিক ৩৫ শতাংশ কমেছে।