ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দশ টাকার টিকিট কেটে সেবা নেওয়া যায় এমবিবিএস, বিসিএস চিকিত্সকদের, এমনকি পাওয়া যায় বিনামূল্যে ওষুধ। তবে ডাক্তার দেখিয়ে বের হওয়ার পর দেখা যায় ভিন্ন চিত্র। ওষুধ কোম্পানির এজেন্টরা প্রেসক্রিপশনে ডাক্তারের ডিসক্রিপশনের ছবি তোলার জন্য রীতিমতো টানাটানি করতে থাকে প্রেসক্রিপশন। এতে অনেক রোগী ও কোম্পানির এজেন্টের মধ্যে শুরু হয় বাকযুদ্ধ। কোম্পানির এজেন্টরা যেন ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো মেডিক্যাল কলেজ হাসপাতালজুড়ে। রোগীকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে পথ আটকায় তারা, যা একজন রোগীর জন্য যন্ত্রণার কারণ। রোগীর এই বিড়ম্বনা দূর করতে পদক্ষেপ গ্রহণের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. নাঈম তালুকদার
শিক্ষার্থী, ঢাকা কলেজ