তথ্যপ্রযুক্তি পণ্যের হার্ডওয়ার সেবা

কোভিড ধাক্কায় বেসামাল পুরো পৃথিবী। বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে স্থবির হয়ে পড়েছে স্বল্প উন্নত ও অনুন্নত দেশগুলোর কর্মচাঞ্চল্য। মহামারির দাপটে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। অনেকটা বাধ্য হবে শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীদের অনলাইন মাধ্যমে মুখোমুখি হতে হচ্ছে। দিনের পর দিন অনলাইন ব্যবহারের ডিভাইস ব্যবহারের ফলে অনেক সময় বিকল হয়ে পড়ছে অনেক ডিভাইস। গুরুত্বপূর্ণ এই সময়ে মোবাইল বা কম্পিউটার ডিভাইস বিকলের ফলে কর্মক্ষেত্রে বিশাল বাধা সৃষ্টি করছে। তাই গুরুত্বপূর্ণ এই খাতকে জরুরি সেবার আওতায় আনার জন্য সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া

শিক্ষার্থী, জয়নাল হাজারী কলেজ, ফেনী