লাইফ সাপোর্টে ক্রিস কেয়ার্নস

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস। গত সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানভেরার এক হাসপাতালে ভর্তি হন তিনি। বর্তমানে ৫১ বছর বয়সি সাবেক এই ক্রিকেটারকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম নিউজহারের  রিপোর্ট অনুযায়ী, কেয়ার্নসের হূদযন্ত্রের ধমনীতে গুরুতর এক সমস্যা ধরা পড়েছে। মেডিক্যালের ভাষায় যাকে বল হয় অর্টিক ডিসেকশন। বেশ কয়েকটি অপারেশন করা হলো এখনো আশানুরূপ সাড়া দেননি কেয়ার্নস। তাই উন্নত চিকিত্সার জন্য শিগগিরই তাকে ক্যানভেরা থেকে সিডনিতে পাঠানো হবে। ১৯৮৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ৬২ টেস্ট, ২১৫ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলে ৮ হাজারের বেশি রান ও চারশর বেশি উইকেট নিয়েছেন কেয়ার্নস।