বরিশাল নগরীতে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে জলবায়ু পরিবর্তন অভিযোজিত নগর উন্নয়ন কর্মসূচির ১ম পর্বের আওতায় সড়ক ও ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সিটি মেয়র সাদিক সেরনিয়াবাত আবদুল্লাহ সোমবার বিকালে নগরীর বিআইপি কলোনি গেট থেকে বধ্যভূমি ব্রিজ পর্যন্ত ৭৩০ মিটার সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় মেয়র ছাড়াও বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদ, আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডার আবু নাসের মো. সালেহ, বিসিসির ৩ নম্বর প্যানেল মেয়র আয়শা তৌহিদা লুনা, নির্বাহী প্রকৌশলী আবুল বাশার, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান এবং ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু প্রমুখ উপস্থিত ছিলেন।