ব্যাংকার্স সভা আজ

সুদহারের সীমা তুলে দেওয়ার দাবি করা হতে পারে

করোনার কারণে দীর্ঘদিন পর বাণিজ্যিক ব্যাংকগুলোর এমডিদের নিয়ে ব্যাংকার্স সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এবার অবশ্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমডিরা এতে যোগ দেবেন। বরাবরের মতো সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সভায় নির্দিষ্ট এজেন্ডার বাইরে এমডিদের পক্ষ থেকে সুদহারের সীমা তুলে দেওয়ার দাবি জানানো হবে বলে জানা গেছে।

জানা গেছে, আজকের ব্যাংকার্স সভার নিয়মিত কার্য বিবরণীতে নির্দেশনার আলোকে সব ক্ষেত্রে ৯ শতাংশ সুদহার বাস্তবায়নের বিষয়টি রয়েছে। এ আলোচনার সময় ব্যাংকাররা গত বৃহস্পতিবার মেয়াদি আমানতে মূল্যস্ফীতির কম সুদ না দেওয়ার নির্দেশনার বিষয়টি আলোচনায় তুলবেন। এ নির্দেশনা প্রত্যাহার বা পরিমার্জন কিংবা ঋণ ও আমানতে উভয় ক্ষেত্রে সুদহারের সীমা তুলে দেওয়ার দাবি জানাবেন বলে জানা গেছে।