করোনা মহামারি বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে আজ বুধবার থেকে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো (আইভিএসি) পুনরায় কার্যক্রম চালু করছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, বুধবার থেকে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিসার আবেদন করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১ জুলাই থেকে বাংলাদেশে সব ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছিল ভারত। ঐ সময়ে চিকিত্সাসহ জরুরি ভ্রমণের ভিসা আবেদনগুলো বিবেচনা করা হয়েছিল।