চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন মারা গেছেন। এ সময়ে নতুন ৭৭২ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণ হার ২৬ দশমিক ৭৮ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নতুন আক্রান্ত ৭৭২ জনের মধ্যে শহরের ৪৪৪ জন ও ১৩ উপজেলার ৩২৮ জন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ৯২ হাজার ৬৭৯ জন। সংক্রমিতদের মধ্যে ৬৮ হাজার ৩৩৮ শহরের ও ২৪ হাজার ৩৪১ জন গ্রামের।
গতকাল করোনায় শহরের ৮ ও গ্রামের ৪ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা এখন ১ হাজার ৯৪ জন হয়েছে। এতে শহরের বাসিন্দা ৬৩৯ ও গ্রামের ৪৫৫ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৫৪৩ জন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৫৯ হাজার ২৬৪ জন।
ইত্তেফাক/এমআর