টি -টোয়েন্টি বিশ্বকাপ এর পরেই কোচের পদ ছাড়তে পারেন রবি শাস্ত্রী

ভারতীয় ক্রিকেট অ্যাকাডেমির শীর্ষ পদে নিয়োগের জন্য গতকাল আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিসিআই। আর এরপরেই শুরু হয়েছে জোর জল্পনা। টি -টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেটে বড় পরিবর্তন আসতে পারে। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই হয়তো সরে যেতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোর৷

২০১৭ সালে অনিল কুম্বলে সরে যাওয়ার পর ফের একবার রবি শাস্ত্রী ভারতীয় ক্রিকেটে ফিরে আসেন৷ সাফল্যের সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন। তার কোচিংয়েই ভারত ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে গিয়েছিল৷ এখনও পর্যন্ত রবি শাস্ত্রীর কোচিং-এ ভারতীয় ক্রিকেট দল আইসিসি ট্রফি নিজের নামে করে উঠতে পারেনি৷ অন্যদিকে রবি শাস্ত্রীর কার্যকালে ভারত অস্ট্রেলিয়া দলকে তাদের মাটিতে দু’বার টেস্ট সিরিজে হারিয়েছে৷ এ ছাড়াও দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডও অত্যন্ত ভাল পারফর্ম করেছে রবি শাস্ত্রীর ছেলেরা৷

ভারতীয় বোলিং ব্রিগেডকে সারা পৃথিবীতে শক্তিশালী করে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেন৷ অন্যদিকে আর শ্রীধর ভারতীয় ক্রিকেট দলকে ফিল্ডিং বিভাগেও সেরা করে দেন৷ ভারতীয় ক্রিকেট দল ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে গিয়েছিল৷ এখনও অবধি রবি শাস্ত্রীর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল আইসিসি ট্রফি নিজের নামে করে উঠতে পারেনি৷ অন্যদিকে রবি শাস্ত্রীর কার্যকালে ভারত অস্ট্রেলিয়া দলকে তাদের মাটিতে দু বার টেস্ট সিরিজে হারিয়েছে৷ এছাড়া দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডও অত্যন্ত ভালো পারফর্ম করেছে৷অস্ট্রেলিয়া সফরে ২-১ ঐতিহাসিক সিরিজে ভারতীয় বেঞ্চ স্ট্রেংথ দুরন্ত পারফরম্যান্স করেছিল৷ একটি দল নিজের কোচ ও অধিনায়কের মধ্যে ঠিক সম্পর্ক হওয়া খুব জরুরি৷ বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর মধ্যে যা খুবই ভালো৷

কিন্তু এসবের পরেও ভারতীয় ক্রিকেটে এখন বদল চাই , এমনটাই মনে করছে বিসিসিআইয়ের একটা বড় অংশ৷ পরের স্তরে পৌঁছনো এবং অপরাজিত দল হওয়ার জন্য এখন তাদের প্রস্তুত হতে হবে৷ প্রটোকল অনুযায়ি বিসিসিআই টি- টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার পর কোচের জন্য নতুন আবেদন নেবে৷ বোর্ডের বেশ কিছু আধিকারিক রাহুল দ্রাবিড়কে  কোচ হিসেবে চাইছে৷

শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন রাহুল দ্রাবিড়৷ তিনি ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমির পালন করছেন৷ এর আগে তিনি অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দলকে বিশ্বকাপ জিতিয়েছেন৷

ইত্তেফাক/এফএস