মুহম্মদ আনিসুল হক
১২ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার
আজ ২৮ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ এবং ২ মহররম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ১ ও ৩। শুভ বার: রবি ও বৃহস্পতি। শুভ রত্ন: রুবী ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পেতে পারেন। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। মায়ের শারীরিক অবস্থা ভালো থাকতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করা যেতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে। মূল্যবোধ সমুন্নত থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
নিজের কোনো কাজের জন্য প্রশংসিত হতে পারেন। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে কারো কারো পদোন্নতি হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো রকম ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।