নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
নান্দাইলে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বেড়েছে। সপ্তাহখানেক ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচ ৩০-৪০ টাকা থেকে বেড়ে ১৮০-২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। সরেজমিনে নান্দাইলের নতুন বাজার হাটশিরা, বীরকামটখালী দক্ষিণ ও উত্তর বাজার, দেওয়ানগঞ্জ বাজার এবং নান্দাইল পুরান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। নান্দাইল পুরান বাজারে শরিফুল ও শাহ আলম নামে দুই ক্রেতা জানান, তারা ২৫০ গ্রাম মরিচ ৫০ টাকা দিয়ে কিনেছেন। নান্দাইল পুরান বাজারের খুচরা ব্যবসায়ী সাইদুল, বীরকামটখালী দক্ষিণ বাজারের বাবুলসহ অনেকেই জানান, পাইকারি বাজারে মরিচের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় মরিচের দাম বেড়েছে।