নড়াইল প্রতিনিধি ও কালিয়া (নড়াইল) সংবাদদাতা
নড়াইলের কালিয়ায় মঙ্গলবার গভীর রাতে একটি দেশি তৈরি পাইপগানসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো শিমুল হোসেন বিপ্লব ও বিপুল হোসেন খাঁ। কালিয়া থানার ভোমবাগ গ্রামের ভুলু মোল্যার বাড়িতে অস্ত্র বেচাকেনার সময় তাদের গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভুলু মোল্যা পালিয়ে যায়। এ ঘটনায় কালিয়া থানার ওসি (তদন্ত) মো. আমান উল্লাহ আল বারী বাদী হয়ে তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দুই জনকে আসামি করে কালিয়া থানায় মামলা করেছেন। কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। অস্ত্র উদ্ধারের ঘটনায় পাঁচ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পলাতক অস্ত্র ব্যবসায়ী ভুলু মোল্যাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।