স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনা পজিটিভ তিন জন, করোনা নেগেটিভ হওয়ার পরও শারীরিক জটিলতায় তিন জন এবং করোনার উপসর্গে চার জন মারা গেছেন। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদের মধ্যে রাজশাহীর দুই জন, চাঁপাইনবাবগঞ্জের এক জন, নাটোরের দুই জন, নওগাঁর দুই জন এবং পাবনার তিন জন।