আত্রাইয়ে সংঘর্ষে আহত ৭

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা

আত্রাইয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে সাত জন আহত হয়েছেন। বুধবার উপজেলার বান্দাইখাড়া দরগাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সংঘর্ষের কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।