পোশাকশিল্প ও বস্তি এলাকার জন্য স্বাস্থ্যসেবা

 

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীন বিভিন্ন কারখানার সঙ্গে সেভ দ্য চিলড্রেন কর্তৃক বাস্তবায়িত ইউএসএআইডি প্রকল্পের আওতায় দরিদ্র শ্রমিকদের স্বাস্থ্যসেবা দিচ্ছে ডিজিটাল হেলথ। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন তৈরি পোশাক কারখানার দরিদ্র শ্রমিক ও বস্তিবাসী মোট দেড় লাখ  মানুষকে এরই মধ্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে, ‘ডিজিটাল হেল্থ’ গ্রামীণ টেলিকম ট্রাস্টের একটি কর্মসূচি। এর আওতায় গার্মেন্টস শ্রমিক ও বস্তিবাসীর মধ্যে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়। উল্লেখ্য, বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় ৮৩ শতাংশ আসে তৈরি পোশাকশিল্প থেকে এবং এই সেক্টরে প্রায় ৪০ লাখ মানুষ কর্মরত। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এই শিল্প প্রতিবছর ৩ হাজার ২০০ কোটি মার্কিন ডলারের বেশি আয় করে, যা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করতে বিরাট ভূমিকা পালন করছে। —প্রেস বিজ্ঞপ্তি