কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাশীরাম গ্রামের সাবেক সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরে সংগঠক মরহুম করিম উদ্দিন আহমেদের সহধর্মিণী সামসুন্নাহান বেগম বুধবার সকালে ঢাকার সিএমএইচে নিবিড় পরিচর্যা ইউনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি কোভিড-১৯-এ আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর খবর আসামাত্র এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের মাতা। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ছয় পুত্র, সাত কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।