হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের হোসেনপুরে বাল্যবিবাহ পণ্ড করে বর ও কনেপক্ষের লোকজনকে ৩৪ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার শাহেদল গ্রামে।
সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার শাহেদল গ্রামের হারেজ মিয়ার কন্যা ও স্থানীয় দাপুনিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী দীনা আক্তারের (১৫) সঙ্গে পার্শ্ববর্তী গৃদান গ্রামের সিরাজ উদ্দিন শিরুর পুত্র জাহাঙ্গীর আলমের (২২) সঙ্গে মঙ্গলবার বিবাহের দিন ধার্য করে।