মো. ইসমাইল হোসেন
গাজীপুর জেলার শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মো. ইসমাইল হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকী আজ ১২ আগস্ট। এ উপলক্ষ্যে ইসমাইল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ১২ আগস্ট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় শ্রীপুর টেপিরবাড়ী গ্রামস্থ মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল, সকাল ১০টা থেকে কোরআনখানি, জোহর নামাজ বাদ টেপিরবাড়ী পশ্চিমপাড়া মরহুম কাছম আলীর বাড়ি জামে মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আলোচনাসভায় সভাপতিত্ব করবেন ইসমাইল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মো. গনি মিয়া বাবুল। পরিবারের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।