সচিবালয়ের ৩ নম্বর ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা শাখার অতিরিক্ত সচিব ড. মো. হেলাল উদ্দিনের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। তবে অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. বজলুর রশিদ জানান, ২টা ১৫ মিনিটে সচিবালয় থেকে অগ্নিকাণ্ডের সংবাদ আসে। সঙ্গে সঙ্গে আমাদের কর্মকর্তা রহিদুর রহমান সেখানে গিয়ে ফায়ার অ্যাসটিং ইউসার দিয়ে আগুন নেভান। আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরো বলেন, ‘আমরা সচিবালয়ের ৩ নম্বর ভবনের তৃতীয় তলায় উঠে দেখতে পাই যে পানির ফিল্টারের সঙ্গে বিদ্যুতের কানেকশন ছিল। সেখান থেকে একটি আগুনে পোড়া ইঁদুরও পাওয়া গেছে। প্রথমিকভাবে আমরা ধারণা করছি, ইঁদুর বৈদ্যুতিক তার কেটে দেওয়ায় শর্ট সার্কিট হতে পারে। তবে এটা চূড়ান্ত বলা যাচ্ছে না। পূর্ণাঙ্গ তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’